ইউএস আর্মিতে টিকটক নিষিদ্ধ

২৪ নভেম্বর, ২০১৯ ০০:২০  
চীনের সোশ্যাল মিডিয়া অ্যাপের টিকটকের বিষয়ে কঠোর হচ্ছে যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের আর্মি ক্যাডেটদের দায়িত্ব পালনকালীন টিকটক ব্যবহার নিষিদ্ধ করেছে। মূলত ব্যবহারকারীদের ডেটা ঝুঁকির কারণে এই উদ্যোগ নেয়া হয়েছে। খবর রয়টার্স। গত বৃহস্পতিবার দেশটির আর্মি সেক্রেটারি বলেন, আর্মি অ্যাপটির বিষয়ে সিকিউরিটি অ্যাসেসমেন্ট করেছে। এর আগে ডেমোক্রাট নেতা চাক স্কুমার আর্মিকে এই জনপ্রিয় অ্যাপটির ক্ষতির সম্ভাবনা যাচাইয়ের দাবি জানান। এরই ধারাবাহিকতায় আর্মিতে অ্যাপটি নিষিদ্ধ করা হয়েছে। প্রাথমিকভাবে টিকটকের পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ডিবিটেক/বিএমটি